কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ
ফাইল ছবি
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ মার্চ ২০২০ | ০১:২৮
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে অনির্দিষ্টকালের জন্য লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে মালিক সমিতি। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এই ঘোষণা দেওয়া হয়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম এই রুটে ফেরিও চলছে সীমিত আকারে। স্পিডবোট কিছুটা চললেও শিগগির তা বন্ধ করে দেওয়া হবে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়া-কাঠাঁলবাড়ী নৌরুট। এই রুটে ৮৭টি লঞ্চ, ১৭টি ফেরি ও দুই শতাধিক স্পিডবোট চলাচল করে। প্রতিদিন প্রায় ৩০ হাজার মানুষ যাতায়াত করে।
বিআইডব্লিউটিসি’র কাঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম জানান, সীমিতভাবে এখনো ফেরি চলছে। কোন ধরণের যাত্রীবাহী পরিবহন পারাপার করা হচ্ছে না। শুরু জরুরি পণ্যবাহী যানবাহন পারাপার করা হচ্ছে।
