করোনা আশঙ্কায় আখাউড়ার নারী চিকিৎসককে ঢাকায় প্রেরণ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মার্চ ২০২০ | ০২:২৮ | আপডেট: ২৪ মার্চ ২০২০ | ০২:৩১
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আশঙ্কায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাহনাজ রশিদকে ঢাকায় পাঠানো হয়েছে। তার শরীরে করোনাভাইরাসের লক্ষণগুলো থাকায় মঙ্গলবার সকালে তাকে একটি প্রাইভেটকারে করে ঢাকায় পাঠানো হয়।
ডা. শাহনাজ রশিদ আখাউড়া স্থলবন্দর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগ ও বহির্বিভাগের রোগীদের স্বাস্থ্যসেবা দিয়ে আসছিলেন।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম বলেন, ডা. শাহনাজ কয়েক দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা অনুভব করছিলেন। এরপর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আশঙ্কায় সকালে তাকে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব
- আখাউড়া
- চিকিৎসক আক্রান্ত
