শৈলকুপায় আতঙ্কে হাসাপাতাল থেকে পালিয়েছে রোগীরা
রোগীরা পালিয়ে যাওয়ায় হাসপাতালের বিছানা শূন্য পড়ে আছে -সমকাল
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ মার্চ ২০২০ | ০৩:১১
করোনাভাইরাসের কারণে আতঙ্কিত হয়ে হাসাপাতাল থেকে পালিয়েছেন বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীরা। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকুপার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে।
মঙ্গলবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সটির বিভিন্ন ওয়ার্ড ও বহিঃবিভাগ ঘুরে এ চিত্র দেখা যায়।
শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স সুপারভাইজার শিরিনা আক্তার জানান, সারাদেশে করোনা আতঙ্ক। সোমবার সকালে করোনার উপসর্গ নিয়ে একটি রোগী আসার ঘটনা জানাজানি হলে পুরুষ ও মহিলা ওয়ার্ডের অধিকাংশ রোগী আতঙ্কে হাসাপাতাল কতৃপক্ষকে না জানিয়েই চলে গেছেন। আতঙ্কে অনেকটাই রোগীশূন্য হয়ে পড়েছে হাসাপাতালটি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, ঘটনাটি তিনিও দেখেছেন। তবে যে কোন পরিস্থিতিতে তারা দেশবাসীকে সেবা দিতে প্রস্তুত।
- বিষয় :
- করোনাভাইরাস
- ঝিনাইদহ
- শৈলকুপা
