পাবনায় হোম কোয়ারেন্টাইনে ৬৮৮ জন
পাবনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা
পাবনা অফিস
প্রকাশ: ২৪ মার্চ ২০২০ | ০৪:১৭ | আপডেট: ২৪ মার্চ ২০২০ | ০৪:২৭
গত ২৪ ঘণ্টায় পাবনায় ৫৭ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত জেলায় মোট ৬৮৮ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
এ ছাড়া জেলায় ৩ হাজার ৩০০ জন বিদেশ থেকে ফিরলেও তারা কোথায় আছে তা নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় জেলা প্রশাসক কবীর মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
জেলা প্রশাসক বলেন, পাবনায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত কেউ শনাক্ত হয়নি। যে একজনকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিলো তার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে আজ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে আছে ৬৮৮ জন।
সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া তিনি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার অনুরোধ জানান।
এ সময় বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সাংবাদিক রিজভী জয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল করিমসহ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা ।
এদিকে করোনা ঝুঁকি থেকে সাধারণ মানুষদের রক্ষা করতে মঙ্গলবার থেকে সব ধরনের আবাসিক হোটেল শপিংমল,বিপণিবিতান,মার্কেট ও চায়ের দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে।
- বিষয় :
- করোনার প্রাদুর্ভাব
- হোম কোয়ারেন্টাইন
- পাবনা
