ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

ভোলায় ট্রলিচাপায় নিহত ২

ভোলায় ট্রলিচাপায় নিহত ২
×

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২০ | ০৭:০৩

ভোলায় ইটবোঝাই ট্রলির চাপায় এক পথচারীসহ দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, দুপুর সাড়ে ১২ টার দিকে ইটবোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে জয়নাল আবেদিন (৭০) নামের এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হন ট্রলির হেলপার মো. অহিদ(৫৫)।

স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর থেকেই ট্রলি চালক পলাতক রয়েছেন।

সদর থানার ওসি মো. এনায়েত হোসেন জানান, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পলাতক চালককে আটকের জন্য অভিযান চলছে।

আরও পড়ুন

×