ফরিদপুরে জুতা ও চালের মার্কেটে আগুন
কানাইপুর বাজারের জুতা পট্টি ও চালের বাজারে আগুন লেগেছে-সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ২৪ মার্চ ২০২০ | ১১:০১
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারের জুতা পট্টি ও চালের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফরিদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা।
কানাইপুর ইউপি চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ করে বাজারের জুতা পট্টিতে আগুন লাগে। জুতা পট্টির পাশাপাশি চালের বাজার ও গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ে।
তিনি আরো জানান, ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ওই মার্কেটে প্রায় শতাধিক দোকান রয়েছে।
