ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

করোনাভাইরাস রোধে চিলমারীতে প্রচারণা, অষ্টমীর স্নান বন্ধে গণবিজ্ঞপ্তি

করোনাভাইরাস রোধে চিলমারীতে প্রচারণা, অষ্টমীর স্নান বন্ধে গণবিজ্ঞপ্তি
×

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২০ | ১১:০৫

কুড়িগ্রামের চিলমারীতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা প্রচারণায় নেমেছে চিলমারী মডেল থানা পুলিশ, সিভিল প্রশাসনসহ বেশ কয়েকটি বেসরককারি প্রতিষ্ঠান।

অন্যদিকে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী পহেলা এপ্রিল চিলমারীতে অনুষ্ঠিতব্য সনাতন ধর্মাবলম্বীদের বার্ষিক অষ্টমীর স্নান বন্ধে গণবিজ্ঞতি জারি করেছে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার দিনব্যাপী চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনসাধারণকে সচেতন করার লক্ষে উপজেলার হাট-বাজার ও বিভিন্ন মোড়ে গাড়ী দাড় করিয়ে নিয়ম-কানুন পাঠ করে শুনান। এ সময় মাস্ক পরে থাকা, অযাথা ঘোরাফেরা না করা ও গণজমায়েত না করাতে আহ্বান জানান তিনি।

চিলমারী থানার এই উদ্যোগকে সাধুবাদ জানায় উপজেলার সুশীল সমাজ। এছাড়াও সিভিল প্রশাসন বেসরকারি প্রতিষ্ঠান জান্নাত ডায়াগনষ্টিক সেন্টার পৃথকভাবে মাইকিংয়ের মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধে মাইকিংসহ নানা প্রচারণাচালিয়ে যাচ্ছে।

এদিকে, নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের বার্ষিক অষ্টমী স্নানোৎসব বাতিল ঘোষণার পর এবার চিলমারীতে অনুষ্ঠিতব্য দেশের দ্বিতীয় বৃহত্তম অষ্টমী স্নানোৎসব বাতিল করে গণবিজ্ঞপ্তি জারি করেছে স্থানীয় প্রশাসন।

সনাতন ধর্মাবলম্বীদের পঞ্জিকা অনুসারে প্রতি বছর শুক্ল পক্ষে অষ্টম তিথিতে এই স্নান অনুষ্ঠিত হয়। সে মোতাবেক আগামী পহেলা এপ্রি ব্রক্ষ্মপুত্র নদের তীরে এ্ উৎসব হওয়ার কথা চিল।

আরও পড়ুন

×