ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে জাহাজের বিষাক্ত গ্যাসে আক্রান্ত দুই শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ডে জাহাজের বিষাক্ত গ্যাসে আক্রান্ত দুই শ্রমিকের মৃত্যু
×

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২০ | ১২:১০

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার মাদামবিবিরহাটে সাগর উপকূলে অবস্থিত একটি জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে তারা আক্রান্ত হন। এতে আরও দুই শ্রমিক অসুস্থ  হয়েছেন।

মারা যাওয়া দুই শ্রমিক হলেন নিরঞ্জন দাস (৪৮) ও তার ছোট ভাই সুমন দাস (৪৫)। তাদের বাড়ি ঝালকাঠিরকাঠালিয়া উপজেলার বাসবুনিয়া গ্রামে। অসুস্থ হয়ে পড়া দুই শ্রমিক হলেন কাউছার ও হাবিব। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, কবির গ্রুপের মালিকানাধীন খাজা স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে  দুপুরে এই দুর্ঘটনা ঘটেছে। শ্রমিকেরা এই সময় একটি জাহাজের ইঞ্জিনকক্ষে পরিত্যক্ত তেলের ট্যাংক ছিদ্র করার কাজ করছিলেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন মোলতা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি বলেন, শ্রমিকদের উদ্ধারে মেডিকেলে পাঠানো হয়েছে। তাদের পরিবার আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক শুভঙ্কর দত্ত রাতে বলেন, ঘটনাটি তারা শুনেছেন। তাদের একটি তদন্তকারী দল ঘটনাস্থলে যাবে।

আরও পড়ুন

×