ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

শেরপুরে মৎস খামারের পাহারাদারকে কুপিয়ে হত্যা

শেরপুরে  মৎস খামারের পাহারাদারকে কুপিয়ে হত্যা
×

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২০ | ০৫:২৯

শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে রফিক মিয়া (৫২)  নামে এক পাহারাদারকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার সকালে সদর উপজেলার আন্ধারিয়া কবিরপুর চাইরা বিলে এ ঘটনা ঘটে।  নিহত রফিক মিয়া নকলা বানেস্বরর্দী খন্দকার পাড়া মরাকান্দা গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে।  
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার আন্ধারিয়া কবিরপুর চাইরা বিলে মৎস খামার করে মাছ চাষ করে আসছিলেন জামান নামের এক ব্যাক্তি। তার পাশেই বারেক, মোস্তফা, জলিল, কাদের সোবাহান, রাজীবসহ আরেকটি একটি পক্ষ আলাদা মৎস খামার গড়ে তোলেন।
কিছুদিন ধরে জামানের পুকুরের একপাশে জোরপূর্বক মাটি ভরাট করতে শুরু করে প্রতিপক্ষের লোকজন। এ নিয়ে  দুই পক্ষের বিরোধ চরমে উঠে। এরই জের ধরে সকালে বারেক, মোস্তফা জলিল, সোবাহান লোকজন নিয়ে এসে মাটি ফেলা শুরু করলে জামানের পাহারাদার রফিক বাঁধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁকে ধারালো রামদা দিয়ে এলোপাথারি কুপিয়ে পুকুরে ফেলে দেয় প্রতিপক্ষের লোকজন।  পরে স্থানীয়রা  তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর সদর থানার ওসি (তদন্ত) মো. মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×