ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বিখ্যাত কবিদের নিয়ে ‘লিটারেরি ওয়াক’

বিখ্যাত কবিদের নিয়ে ‘লিটারেরি ওয়াক’
×

এলিজাবেথ ব্যারেট-ব্রাউনিং

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ০৭:৫২

| প্রিন্ট সংস্করণ

যুক্তরাজ্যের অন্যতম প্রাচীন কবিতা উৎসবের অংশ হিসেবে হেরফোর্ডশায়ার এবং ওরচেস্টারশায়ারের বিখ্যাত কবিদের স্মৃতিবিজড়িত পথ ধরে শুরু হয়েছে ‘লিটারেরি ওয়াক’ বা সাহিত্য পদযাত্রা। আয়োজকদের মতে, এটি যুক্তরাজ্যের যৌথভাবে সবচেয়ে পুরোনো কবিতা উৎসব, যা ৫ জুলাই পর্যন্ত চলবে। ওরচেস্টার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের লেকচারার ড্যান জনসন এই বিশেষ পদযাত্রা দুটির নেতৃত্ব দিচ্ছেন। ৩০ জুন তিনি বিশ্বখ্যাত কবি জন মেসফিল্ডের জীবন ও কর্ম নিয়ে এবং ১ জুলাই এলিজাবেথ ব্যারেট-ব্রাউনিংয়ের স্মৃতিবিজড়িত পথে দর্শনার্থীদের নিয়ে পদযাত্রা পরিচালনা করেন। 
ড্যান জনসন বলেন, ‘এটি মূলত হাঁটা, গল্প বলা এবং সাহিত্যের প্রতি আমার ভালোবাসার এক দারুণ মেলবন্ধন। পথ চলতে চলতে যখন দেখি অন্য মানুষরাও একইভাবে এই অভিজ্ঞতা উপভোগ করছেন, তখন সত্যিই খুব ভালো লাগে। একটি গাইডেড ওয়াক বা নির্দেশিত পদযাত্রায় আপনি কেবল চারপাশের দৃশ্যই দেখছেন না, বরং কবিদের ফেলে যাওয়া পথ ধরে হাঁটছেন এবং অনুধাবন করছেন কীভাবে এই প্রকৃতি তাদের সৃষ্টিকে অনুপ্রাণিত করেছিল।’ ১৮৬১ সালে প্রয়াত হওয়া বিখ্যাত নারী কবি এলিজাবেথ ব্যারেট-ব্রাউনিং মালভার্ন হিলসের কাছাকাছি বেড়ে উঠেছিলেন। জনসন তাঁকে নারী কবিদের জন্য এক ‘অগ্রগামী আলোকবর্তিকা’ হিসেবে বর্ণনা করেন। অন্যদিকে, ১৮৭৮ সালে লেডবারিতে জন্ম নেওয়া সাবেক পোয়েট লরিয়েট জন মেসফিল্ড একসময় দেশের অন্যতম কবি ছিলেন। এই অঞ্চলের মনোরম প্রাকৃতিক দৃশ্য তাঁকে এতটাই অনুপ্রাণিত করেছিল, তিনি ইস্টনর এবং টেক্সবেরি রোডের মতো জায়গাগুলো নিয়ে আস্ত কবিতা লিখেছিলেন। চলতি বছরের এই কবিতা উৎসবের মূল আকর্ষণগুলোর মধ্যে রয়েছে বর্তমান ব্রিটিশ পোয়েট লরিয়েট সাইমন আর্মিটেজের দুটি বিশেষ অনুষ্ঠান এবং বিবিসি রেডিও সিক্স মিউজিকের স্টুয়ার্ট ম্যাকোনির ‘ডেজার্ট আইল্যান্ড পোয়েমস’। এ ছাড়া উৎসবে রয়েছে জনপ্রিয় কবিতা প্রতিযোগিতা, যার প্রথম পুরস্কার হিসেবে থাকছে এক হাজার পাউন্ড। আগ্রহী দর্শনার্থীরা উৎসবের অফিশিয়াল ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। 

আরও পড়ুন

×