ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ৭ মাসের শিশুর করোনা নেগেটিভ

আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ৭ মাসের শিশুর করোনা নেগেটিভ
×

ফাইল ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২০ | ০৫:৩৯

করোনাভাইরাস সন্দেহে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তিকৃত সাত মাসের শিশুর নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েনি। করোনা নেগেটিভ আসার পর শিশুটিকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। রোববার রিপোর্ট হাতে পাওয়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়। 

কুষ্টিয়া সিভিল সার্জন ডা: এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, ওই শিশুর শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরের ল্যাব পাঠানো হয়। সংগৃহীত নমুনা আইইডিসিআরের ঢাকার নিজস্ব ল্যাবে নিয়ে পরীক্ষার পর রেজাল্ট নেগেটিভ এসেছে। 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তাপস কুমার সরকার জানিয়েছেন, শিশুটির শারীরিক অবস্থা এখন পুরোপুরি ভাল। আর করোনা ফলাফল নেগেটিভ আসায় এখন আর কোন চিন্তা নেই। শিশুটিকে বাড়ি যাবার অনুমতি দেয়া হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী বলেন, শিশুটির বাড়িটিকে লকডাউন করা হয়েছিল। এখন আলোচনা করে লকডাউন তুলে নেয়ার বিষয়টি ভেবে দেখা হবে। 

এর আগে ২৩ মার্চ শিশুটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা। শিশুটির বাবা সিঙ্গাপুর ফেরত হলেও ওইদিন এই তথ্য গোপন করেছিলো তারা। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে শিশুটির পরিবারের পক্ষ থেকে বলা হয় তার বাবা গত ৯ মার্চ সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। এরপরেই শিশুটিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

আরও পড়ুন

×