ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মাস্ক না পরায় যুবককে পিটুনি, ২ পুলিশ কর্মকর্তা ক্লোজ

মাস্ক না পরায় যুবককে পিটুনি, ২ পুলিশ কর্মকর্তা ক্লোজ
×

নির্যাতিত তরিকুল ইসলাম মানিক -সমকাল

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২০ | ০৯:০৫ | আপডেট: ২৯ মার্চ ২০২০ | ০৯:০৬

নড়াইলে মাস্ক না পরায় এক যুবককে পেটানোর ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে। রোববার দৈনিক সমকালসহ বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর অভিযুক্ত শেখাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও সহকারী ইনচার্জকে ক্লোজ করা হয়েছে। 

জানা গেছে, গত বৃহস্পতিবার নড়াইলের শেখাটি ফাড়ির ইনচার্জ এসআই এনামুল, সহকারী ইনচার্জ এএসআই অঅলমগীরসহ কয়েক কনস্টেবল শেখাটি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বর্তমানে ঢাকায় একটি বেসককারি প্রতিষ্ঠানের রিজিওনাল ম্যানেজার তরিকুল ইসলাম মানিককে শেখাটি বাজার থেকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। মুখে মাস্ক না থাকার অপরাধে ধরে নেওয়ার পর প্রায় ১ ঘণ্টা ধরে থেমে থেমে মারধর করা হয়। পরে মানিকের শারীরিক অবস্থার অবনতি ঘটায় ওইদিন রাতে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে ভুক্তভোগীর মা লতিফা বেগম শনিবার নড়াইল পুলিশ সুপারের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। এছাড়াও গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর অভিযুক্তদের শেখাটি ফাঁড়ি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমরান শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত চলছে। দুই পুলিশ কর্মকর্তা দোষী হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন

×