করোনাভাইরাস মোকাবেলায় মাশরাফির খাদ্যসামগ্রী বিতরণ
লোহাগড়া (নড়াইল ) প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ০১:০৬
নড়াইলের লোহাগড়ায় করোনাভাইরাস মোকাবেলায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার পক্ষ থেকে বিভিন্ন শ্রেনী পেশার দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৬৫০টি পরিবারের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ লিটার তেল দেওয়া হয়।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সহ-সভাপতি ফয়জুল হক রোম,লে. কমান্ডার(অবঃ)এম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ূর রহমান,যুগ্ম সাধারন সম্পাদক জেলা পরিষদের সদস্য সাজ্জাদ হোসেন মুন্না,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি- সম্পাদকবৃন্দ।
