দুস্থ মানুষদের পাশে প্রবাসী পল্লী গ্রুপ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ০১:৪৫
করোনার প্রাদুর্ভাবে দুর্গত নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়িয়েছে প্রবাসী পল্লী গ্রুপ। সম্প্রতি এ গ্রুপের পক্ষ থেকে সিলেটের বিভিন্ন জেলাসহ দেশের কয়েকটি জায়গায় অসহায় গরিবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মুহিদুর রহমান জানান, করোনা ভাইরাসের কারণে সারা দেশেই নিম্ন আয়ের মানুষরা আর্থিক সঙ্কটে পড়েছে। এই পরিস্থিতিতে প্রবাসী পল্লী গ্রুপ সারাদেশেই তাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। এ পর্যন্ত প্রায় ৫০০ পরিবারকে চাল, ডাল, তেল ও আলু দেওয়া হয় গ্রুপের পক্ষ থেকে।
তিনি বলেন, এর আগেও দেশের সকল সঙ্কটময় মুহূর্তে প্রবাসী পল্লী গ্রুপ সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। বিজ্ঞপ্তি।
- বিষয় :
- করোনা
