ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ঠাকুরগাঁওয়ে আইসোলেশনে থাকা ৫ জন করোনা মুক্ত

ঠাকুরগাঁওয়ে আইসোলেশনে থাকা ৫ জন করোনা মুক্ত
×

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ০২:২২

ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের নদীপাড়া এলাকায় একই পরিবারের ৫ জন অসুস্থ হয়ে আইসোলেশনে থাকা রোগী করোনা মুক্ত বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার মাহফুজুর রহমান সরকার। 

তিনি বলেন, একই পরিবারের ৫ জনের নমুনা সংগ্রহের পর পরীক্ষা করে প্রতিবেদন দিয়েছে আইইডিসিআর।  তাদের কারও শরীরে করোনা ভাইরাসের কোন অস্তিত্ব পাওয়া যায়নি। তাই তাদের কোয়ারেন্টাইন শেষ হলে ছেড়ে দেওয়া হবে।

করোনা সন্দেহে ঢাকা ফেরত এক ব্যক্তিসহ পরিবারের পাঁচ সদস্যকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে তাদের নমুনা সংগ্রহ করে আবার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ফেরত পাঠানো হয় গত সোমবার। তারা বর্তমানে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন।

এর আগে গত শনিবার রাতে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে সদর উপজেলার ভেলাজান নদীপাড়া গ্রামের এক পরিবারের ৫ সদস্যকে করোনা সন্দেহে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করা হয়। আক্রান্ত ব্যক্তি ঢাকা থেকে ৪ দিন আগে বাড়িতে ফেরেন বলে জানা গেছে। শনিবার রাতে একজনের অবস্থা আশঙ্কাজনক হলে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পরে করোনা সন্দেহে রোববার দুপুরে অসুস্থ সকলের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর।

ঠাকুরগাঁ জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম বলেন, নদীপাড়া গ্রামের সবাইকে ঘরে থাকার কথা বলা হয়েছিল। যেহেতু তাদের করোনা নেগেটিভ এসেছে সেজন্য তারা সচেতনভাবে চলাচল করবে।


আরও পড়ুন

×