ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মাগুরায় ২ হাজার পরিবার পেল খাদ্যসামগ্রী

মাগুরায় ২ হাজার পরিবার পেল খাদ্যসামগ্রী
×

খাদ্যসামগ্রী বিতরণ করছেন সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর -সমকাল

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ০৩:৩১

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দুই হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর। এছাড়া হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, ডায়াবেটিক ও চক্ষু হাসপাতাল, মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মী ও স্থানীয় সাংবাদিকের জন্য প্রযোজনীয় পিপিই বিতরণ করেছেন তিনি। 

অন্যদিকে সম্প্রতি শ্রীপুর উপজেলার তিনটি ইউনিয়নে শীলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাঝে স্থানীয় এমপি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ, টিন ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুনুর রশিদ জানান, গত বোববার থেকে মঙ্গলবার মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড, সাইফুজ্জামান শিখর মাগুরা সদর ও শ্রীপুর উপজেলায় করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দুই হাজার পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবনসহ নিত্য প্রযোজনী খাদ্যসামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছেন। 

শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিয়ার রহমান জানান, করোনা আক্রান্তদের পাশাপাশি এমপি সাইফুজ্জামান শিখর নিজ উদ্যোগে ও জেলা প্রশাসনের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রান মন্ত্রনালয় থেকে সম্প্রতি শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ শ্রীপুর উপজেলার তিনটি ইউনিয়নে পাঁচশ’ পরিবারের জন্য ১০ মেট্রিক টন চাল, নগদ আড়াই লাখ টাকা ও ৫০ বান্ডিল টিন বরাদ্দ দিয়েছেন।

সাংসদ অ্যাড. সাইফুজ্জামান শিখর বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ, প্রশাসনের পাশাপাশি তিনিসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এলাকায় সাধারণ মানুষের পাশে থেকে প্রযোজনীয় সহযোগিতা করে যাচ্ছেন। পরিস্থিতি মোকাবেলায় আগামী দিনের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। রয়েছে প্রযোজনীয় চিকিৎসা ব্যবস্থা। পরিস্থিতি যাই হোক, মাগুরার একটি মানুষও না খেয়ে কষ্ট পাবেন না।

আরও পড়ুন

×