১০০ পরিবারকে ত্রাণ দিলেন চাটখিল থানার ওসি
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ০৫:৪৩
ব্যক্তিগত উদ্যোগে ১০০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন নোয়াখালীর চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম।
মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে এই ত্রাণ বিতরণ করেন তিনি। এ সময় চাটখিল থানার কর্মকর্তা, পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে চাটখিল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও চাটখিল থানা পুলিশের মাঝে পিপিই (পার্সোনাল প্রটেক্টর ইকুইপমেন্ট) ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।
মঙ্গলবার সকালে তিনি হাসপাতালের আরএমও ডা.শহিদুল আলম নয়ন ও থানার ওসি মো. আনোয়ারুল ইসলামের হাতে পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেন।
এছাড়াও উপজেলা ৯টি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের মাঝে এবং চাটখিল প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদেরকে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও হ্যান্ড গ্ল্যাভস বিতরণ করা হয়।
- বিষয় :
- চাটখিল
