রাস্তার পাশে পড়েছিল পলিথিন মোড়ানো নবজাতকের মরদেহ
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ০২:৫৮
কক্সবাজারের পেকুয়ায় রাস্তার পাশ থেকে পলিথিন মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে টইটং ইউনিয়নের দরগা মোড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা বলেন, নবজাতককে কে বা কারা মেরে সবার অগোচরে পলিথিন ব্যাগে ভর্তি করে রাস্তার পাশে ফেলে রেখে যায়।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, স্থানীয়রা নবজাতকের মরদেহের কথা মৌখিকভাবে জানিয়েছেন। পরে মরদেহ অজ্ঞাত হিসেবে দাফন করা হয়েছে।
এ ব্যাপারে পেকুয়া থানার ওসি কামরুল আজম জানান, এ বিষয়ে কেউ জানাননি।
- বিষয় :
- কক্সবাজার
- মরদেহ উদ্ধার
- নবজাতক
