ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

হবিগঞ্জে চা-বাগান থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জে চা-বাগান থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
×

ফাইল ছবি

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ০৪:১৬ | আপডেট: ০৪ এপ্রিল ২০২০ | ০৪:৪৫

হবিগঞ্জের বাহুবলে রশিদপুর চা-বাগান থেকে মনু বাউড়ি (২৫) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সকালে মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত মনু বাউড়ি রশিদপুর চা-বাগানের বাসিন্দা। 

স্থানীয়রা মনু বাউড়ি নামে ওই চা-শ্রমিকের মরদেহ নিজ ঘরে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বাহুবল মডেল থানার (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, মরদেহ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া এখন বেশি কিছু বলা যাচ্ছে না। 


আরও পড়ুন

×