বোয়ালখালীতে করোনা সন্দেহে বৃদ্ধের নমুনা সংগ্রহ
প্রতীকী ছবি
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০ | ০৮:০৫
চট্টগ্রামের বোয়ালখালীতে করোনাভাইরাসে আক্রন্ত সন্দেহে ৭০ বছর বয়সী এক বৃদ্ধার নমুনা সংগ্রহ করা হয়েছে। শনিবার তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম ফৌজদারহাট বিআরটিআইডি তে পাঠানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, আজকে যে নমুনাটা পাঠানো হয়েছে তিনি দীর্ঘদিন থেকেই হাঁপানী রোগে ভুগছিলেন। তবুও সন্দেহ হওয়াতে নমুনা পাঠানো হয়েছে এবং ওই এলাকায় সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), সেনা বাহিনী ও বোয়ালখালী থানা পুলিশ করোনায় জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার প্রচারণা ও মোবাইলকোর্ট পরিচালনাসহ নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সরকারের নির্দেশনা মোতাবেক বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাধারণ চিকিৎসার পাশাপাশি করোনা চিকিৎসায় প্রস্তুতি গ্রহণ করেছে।
- বিষয় :
- চট্টগ্রাম
- বোয়ালখালী
- করোনাভাইরাস
- নমুনা সংগ্রহ
