জয়পুরহাটে সরকারি চাল পাচারকালে ২ ব্যক্তি আটক
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০৮:৪৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রাইকালী বাজার থেকে সরকারি চাল পাচার করার সময় ৩০ কেজি ওজনের ১০২ বস্তা চালসহ দুজনকে আটক করা হয়েছে।
রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। ওই সময় পাচার করা চালসহ আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের ভাতকুড়ি গ্রামের আফতাব হোসেনের ছেলে নাছিম মণ্ডল (৩৩) এবং রায়নগর গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে দেলোয়ার হোসেনকে (৩৫) আটক করা হয়।
আক্কেলপুর থানা পুলিশ জানায়, রোববার গভীর রাতে আটককৃতরা ৩০ কেজি ওজনের ১০২ বস্তা চাল ভটভটিযোগে উপজেলার রায়কালী বাজার থেকে পাচার করে নিয়ে যাচ্ছিল। সে সময় তাদের আটক করা হয় এবং চালগুলো জব্দ করা হয়।
জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম বলেন, চালগুলো অবশ্যই সরকারি। তবে ওএমএস না ভিজিএফ'র তা তদন্ত করতে কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট হাতে পেলেই জড়িতদের বিরম্নদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
