শ্রীপুরে ৯০০ পরিবারে নিত্যপণ্য পৌঁছে দিলেন আ.লীগ নেতা শামসুল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০৯:০০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
গাজীপুরের শ্রীপুর উপজেলার তিনটি গ্রামে ৯০০ কর্মহীন পরিবারে আটা, আলু, ডিম, পিঁয়াজ ও সাবানসহ নিত্যপণ্য পৌঁছে দিয়েছেন সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা শামসুল হক।
সোমবার সকালে উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা, দক্ষিণ বারতোপা ও ফুলানিরসিট গ্রামের ঘরে ঘরে এ সব সামগ্রী তিনি নিজে গিয়ে পৌঁছে দেন।
জানা গেছে, সংরক্ষিত আসনের এমপি রোমানা আলী টুসীর নির্দেশে তিনি সম্পূর্ণ নিজের উদ্যোগে ৯শ' কর্মহীন পরিবারে আটা, আলু, ডিম, পেঁয়াজ ও সাবান পৌঁছে দিয়েছেন।
এ বিষয়ে শামসুল হক বলেন, অভাবী মানুষগুলোর পাশে বিত্তবানদের দাঁড়ানো উচিত। একজন মানুষও যেন অনাহারে না থাকে সেটা খেয়াল রাখা দরকার। দায়িত্ববোধের জায়গা থেকেই তিনি কর্মহীনের ঘরে ঘরে খাবারগুলো পৌঁছে দিয়েছেন।
