ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

করোনার জন্য হচ্ছে না জব্বারের বলী খেলা

করোনার জন্য হচ্ছে না জব্বারের বলী খেলা
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০৯:৪৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের থাবা এবার পড়েছে ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলী খেলায়। উদ্ভূত এ পরিস্থিতির কারণে ১১১ বছরের ইতিহাসে এই প্রথম বন্ধ করা হয়েছে এ খেলা ও বৈশাখী মেলা।

বাংলা পঞ্জিকা অনুসারে ১২ বৈশাখ চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদীঘি মাঠে প্রতি বছর অনুষ্ঠিত হয় এ খেলা। এ খেলাকে কেন্দ্র করে মাঠের আশপাশের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে বসে বৈশাখী মেলাও।

বাঙালি সংস্কৃতির বিকাশ, যুবসম্প্রদায়ের ব্রিটিশবিরোধী মনোভাব, শক্তিমত্তা প্রদর্শন ও মনোবল বাড়ানোর জন্য ১৯০৯ সালে চট্টগ্রামের বদরপাতি এলাকার ধনাঢ্য ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর এ খেলার প্রবর্তন করেন। এ জন্য ব্রিটিশ সরকার তাকে 'খান বাহাদুর' উপাধিতে ভূষিত করে। তার মৃত্যুর পর এটি 'জব্বারের বলী খেলা' নামে পরিচিতি পায়। প্রবর্তনের পর থেকেই একটানা ১১০ বছর ধরে চলে আসছে এ খেলা।

এবারই প্রথম করোনার কারণে বসছে না বলী খেলা ও মেলা। এতে কোটি টাকার ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা। বলী খেলা স্থগিত হওয়ায় হতাশ ব্যবসায়ী, চট্টগ্রামবাসীসহ সংশ্নিষ্টরা।

আরও পড়ুন

×