ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

নাসিরনগরে যৌতুক না পেয়ে স্ত্রীকে গরম খুন্তির ছেঁকা

নাসিরনগরে যৌতুক না পেয়ে স্ত্রীকে গরম খুন্তির ছেঁকা
×

যৌতুক না পেয়ে স্ত্রীকে গরম খুন্তির ছেঁকা দেয় রতন মিয়া নামের এক পাষণ্ড স্বামী- সমকাল

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ১০:২১ | আপডেট: ০৬ এপ্রিল ২০২০ | ১০:৩৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌতুকের টাকা না পেয়ে খুন্তি গরম করে সাদিয়া নামে গৃহবধুর গাল, হাত-পা ও কোমরে ছ্যাকা দিয়েছেন স্বামী। এমনকি তার মাথার চুলও কেটে দেওয়া হয়েছে। 

গত ২৯ মার্চ নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নে ঘটনাটি ঘটে। নির্যাতনের শিকার সাদিয়া আক্তার উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের আলমাছ মিয়ার মেয়ে। পাষণ্ড স্বামী রতন মিয়া একই ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে।

সাদিয়ার পরিবার সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে সাদিয়ার সঙ্গে মোবাইলে পরিচয় হয় রতন মিয়ার। কিছুদিন পর পরিবারকে না জানিয়ে বিয়ে করে তারা। বিয়ের পর মোটামুটি বেশ ভালই চলছিল তাদের সংসার। তাদের কোলজুড়ে ছেলে সন্তানও আসে। এরমধ্যে রতন মাদক ব্যবসায়ও জড়িয়ে পড়ে। সাদিয়াকেও সে তার সঙ্গে মাদক ব্যবসা করতে চাপ সৃস্টি করে। কিন্তু সাদিয়া অপারগতা প্রকাশ করলে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। এক পর্যায়ে সাদিয়ার ওপর নির্যাতন চালায় রতন। গত ২৯ মার্চ রতন স্টিলের খুন্তি গরম করে সাদিয়ার গাল, হাত, পা ও কোমড়ে ছ্যাকা দেয়। একপর্যায়ে কেঁচি দিয়ে তার মাথার চুলও কেটে দেয়। পরে স্থানীয় ইউপি সদস্য মজলিস মিয়ার সহযোগিতায় সাদিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে ধরমন্ডল ইউনিয়ন চেয়ারম্যান মো.বাহার উদ্দিন চৌধুরী বলেন, নির্যাতনের বিষয়টি শুনেছি। নির্যাতিতার পরিবার সহায়তা চাইলে ইউনিয়ন পরিষদ তার পাশে থাকবে। 

ভুক্তভোগী সাদিয়ার মা গুলজার বানু জানান, কার কাছে যামু, কই বিচার চামু। করোনার কারণে আদালতও বন্ধ। 

এ বিষয়ে নাসিরনগর থানা ওসি সাজেদুর রহমান জানান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।






আরও পড়ুন

×