ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

সিলেটে মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল স্কুুল শিক্ষিকার

সিলেটে মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল স্কুুল শিক্ষিকার
×

প্রতীকী ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ১০:২৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সিলেটের দক্ষিণ সুরমায় মোটরসাইকেল থেকে পড়ে শাহিনা বেগম (৩৯) নামে এক স্কুুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। সোমবার সিলেট-ঢাকা মহাসড়কে নাজিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিনা বেগম মোমিনখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান, শাহিনা বেগম স্বামীর সঙ্গে নগরী থেকে মোটরসাইকেলে উপজেলার লালাবাজার ইউনিয়নের বাঘরখলা গ্রামে বাবার বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে নাজিরবাজার এলাকার ভাঙা রাস্তায় মোটরসাইকেলের পেছন থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

×