ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

লাশবাহী অ্যাম্বুলেন্স থেকে ইয়াবা উদ্ধার

লাশবাহী অ্যাম্বুলেন্স  থেকে ইয়াবা উদ্ধার
×

কক্সবাজার অফিস

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ১০:৪৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কক্সবাজারে লাশবাহী অ্যাম্বুলেন্স থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এতে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। 

রোববার রাতে শহরের লিংক রোড এলাকায় ডিবি পুলিশ এ অভিযান চালায়।

আটক তিনজন হলো- টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া এলাকার মো. আব্দুস শুক্কুর ওরফে সাইফুল, ভোলা জেলার তজুমদ্দিন থানার লামচি এলাকার মো. সোহাগ, চট্টগ্রামের সাতকানিয়ার নলুয়া এলাকার মো. ইলিয়াছ ওরফে ইমন।

ডিবি পুলিশের ইন্সপেক্টর মানস বড়ূয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি টিম লিংক রোড এলাকায় অবস্থান নেয়। এর কিছু সময় পর লাশবাহী একটি অ্যাম্বুলেন্স উখিয়া থেকে ওই এলাকায় এলে পুলিশ তা থামায়। চালক ও দুই আরোহী জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অ্যাম্বুলেন্সে ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরে অ্যাম্বুলেন্সের ভেতরে বিশেষ কায়দায় রক্ষিত ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় পলাতক আরও চারজনকে আসামি করে ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) রূপল চন্দ্র দাস বাদী হয়ে  সোমবার কক্সবাজার মডেল থানায় মামলা করেন।


আরও পড়ুন

×