ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

লকডাউনে গাজীপুর মহানগর

লকডাউনে গাজীপুর মহানগর
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০ | ২০:৪৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ রোধে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ড লকডাউন ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে মহানগরীর দুটি মহাসড়কের ১০ জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে।

গাজীপুর সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম মঙ্গলবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান। খবর ইউএনবির

জাহাঙ্গীর আলম বলেন, ‘করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ও সংক্রমণ থেকে মহানগরে বসবাসকারী নাগরিকদের সুরক্ষার লক্ষ্যে লকডাউন করতে হয়েছে। এ সময় কোনো ওয়ার্ডে জনসমাবেশ চলবে না এবং অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না।’

এছাড়া, মহানগরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০টি চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি সেবার যানবাহন ছাড়া কোনো যান যাতে গাজীপুর থেকে রাজধানীতে ঢুকতে না পারে এবং অন্য কোনো জেলা থেকেও গাজীপুরে আসতে না পারে সে জন্য এসব পয়েন্টে তল্লাশি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরও পড়ুন

×