ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

রোহিঙ্গা অনুপ্রবশের চেষ্টা ব্যর্থ, সীমান্তে বিজিবির টহল বৃদ্ধি

রোহিঙ্গা অনুপ্রবশের চেষ্টা ব্যর্থ, সীমান্তে বিজিবির টহল বৃদ্ধি
×

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০৯:৩৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কক্সবাজারের উখিয়া সীমান্তে দেড় শতাধিক রোহিঙ্গার অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে; একই সঙ্গে বাংলাদেশের সীমারক্ষী বাহিনী-বিজিবির টহল বাড়ানো হয়েছে ওই এলাকায়।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে শুক্রবার দুপুরে নিশ্চিত করেন কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে খবর আসে রোহিঙ্গাদের একটি দল পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া এলাকায় দিয়ে অনুপ্রবেরে চেষ্টা করছে, তাই মসজিদে মাইকিং করে স্থানীয়দের সর্তক থাকতে বলা হয়েছে।

এরপর থেকে সীমান্তে টহল বৃদ্ধি করে বিজিবি। পাশাপাশি সেখানকার জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজন পাহারা বসিয়ে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়।

আলী হায়দার আজাদ আহমেদ বলেন, ‘সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশের খবরে বেশ কয়েকটি পয়েন্টে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত সীমান্তে কোন অনুপ্রবেশেকারি চোখে পরেনি। তবে নতুন করে কোন অবৈধ অনুপ্রবেশ করতে না পারে আমরা সর্তক অবস্থানে রয়েছি।’

পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‘সীমান্তে বিজিবি ও স্থানীয় লোকজন সর্তক না থাকলে, এতক্ষণে রোহিঙ্গাদের দলটি বাংলাদেশে ঢুকে যেতো। বিজিবি যথেষ্ট কষ্টে করেছে, সারা রাত পাহারা দিয়েছে। এমন বিজিবির সিও নিজে উপস্থিত ছিলেন। আমাদের পাহারা এখনো অব্যাহত রয়েছে। কেননা রোহিঙ্গাদের একটি দল বাংলাদেশে ঢুকতে ওপারে অপেক্ষায় করছিল সেটি নিশ্চিত।’

উখিয়ার পালংখালী আঞ্জুমানপাড়ার ইউপি সদস্য সুলতান আহমদ বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের কাছাকাছি গভীর রাত পর্যন্ত পাহারা দিয়েছি। ফলে এপারের বিজিবি ও স্থানীয়দের তৎপরতা দেখে অনুপ্রবেশকারি দল হয়তো সেদিকে ফিরে গেছে। দলটি মিয়ানমারের অভ্যন্তরে শামলা খাল নামক এলাকায় অবস্থান করছে।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর রুবায়াৎ কবীর বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশের খবরে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে। তাছাড়া সীমান্ত এলাকা বিশাল, তাই স্থানীয়দেরও সর্তক থাকার আহবান জানান তিনি।    

আরও পড়ুন

×