এলডিপি মহাসচিবের সাজা ও মামলা প্রত্যাহার দাবি
মহাসচিবের বিরুদ্ধে সাজার রায় বাতিল ও মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন করা হয় - সমকাল
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৩ | ১৫:৩৩ | আপডেট: ২১ আগস্ট ২০২৩ | ১৫:৩৩
কুমিল্লায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিবের বিরুদ্ধে সাজার রায় বাতিল ও মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার দুপুরে চান্দিনা রেদোয়ান আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন।
এলডিপি মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রেদোয়ান আহমেদ ওই কলেজটির প্রতিষ্ঠাতা। ২০০৭ সালে দায়ের করা ওই মামলায় ঢাকা বিশেষ জজ আদালত-২ গত ১৪ আগস্ট রেদোয়ান আহমেদের ৩ বছরের জেল, সম্পত্তি বাজেয়াপ্ত ও ৫০ লাখ টাকা অর্থদণ্ডের রায় দেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মামলাটি ‘মিথ্যা-ষড়যন্ত্রমূলক’ বলে দাবি করে তা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূঁইয়া। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আবু হানিফ ভূঁইয়া, সহকারী অধ্যাপক সঞ্জীব রঞ্জন ভৌমিক, গিয়াস উদ্দিন ভূঁইয়া, প্রভাষক মো. আলাউদ্দিন, রুহুল আমিন, নূর মোহাম্মদ সরকার, আলাউদ্দিন, ফারুক আল মামুন, সফিকুল ইসলাম, সাইফুল ইসলাম বাবর, সোহেল খাঁন, সহকারী লাইব্রেরিয়ান নাছির উদ্দিন প্রমুখ।
- বিষয় :
- কুমিল্লা
- এলডিপি
- এলডিপি মহাসচিব
- মানববন্ধন
