ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

আমতলীতে নারায়ণগঞ্জফেরত যুবক করোনায় আক্রান্ত

আমতলীতে নারায়ণগঞ্জফেরত যুবক করোনায় আক্রান্ত
×

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ০১:৫১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের কালীবাড়ী গ্রামের বাসিন্দা নারায়ণগঞ্জের ব্যবসায়ী  যুবক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার এ খবর জানাজানি হলে আক্রান্তের বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন। 

জানা গেছে, ওই যুবক গত ১০ বছর ধরে নারায়ণগঞ্জে বসবাস করেন এবং সেখানে কাপড়ের ব্যবসা করে আসছেন। নারায়ণগঞ্জে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জাকির ও তার পরিবারের লোকজন গত রোববার গ্রামের বাড়ি আমতলী আসেন। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তিনি বাড়িতেই লুকিয়ে ছিলেন। তার শরীরিক অবস্থার অবনতি হলে গত বুধবার তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরিবার। এ সময় হাসপাতালের চিকিৎসকরা তার নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠান। শনিবার রাত ১০টার দিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রিপোর্টে তার করোনা পজেটিভ বলে উল্লেখ করা হয়েছে। বর্তমানে জাকির বাড়ীতে অবস্থান করছেন। খবর পেয়ে ইউএনও মনিরা পারভীন রোববার তার বাড়ি লকডাউন করে দেন। 

আমতলী উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহাদাত হোসেন বলেন, ওই রোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি হোম আইসোলেশনে আছেন এবং তাকে বাড়িতেই চিকিৎসাসেবা দেওয়া হবে।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, ওই রোগীর হোম আইসোলেশন নিশ্চিত করা হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন বলেন, বাড়িতে ওই যুবকের চিকিৎসাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন

×