বাঞ্ছারামপুরে প্রধানমন্ত্রীর পক্ষে এবি তাজুল ইসলাম এমপির খাদ্যসামগ্রী বিতরণ
বাঞ্ছারামপুরে প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেন এবি তাজুল ইসলাম এমপি
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ০৬:০০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের হতদরিদ্রদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী বাঞ্ছারামপুরে ১ হাজার অস্বচ্ছল ও কর্মহীনের মধ্যে বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম।
রোববার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর উপহার এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয় উপজেলার উজানচর কে.এন. উচ্চ বিদ্যালয় মাঠে।
দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়ন করছে। এসময় দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি ত্রাণ বিতরণকালে দরিদ্রদের খোঁজ নেন।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন-বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল, বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ উদ্দিন চৌধুরী, বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র খলিলুর রহমান টিপু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী জাদিদ আল রহমান জনি, এ.কে. এম শহিদুল হক বাবুল, তফাজ্জল হোসেন, দরিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শফিকুল ইসলাম স্বপন, দরিয়াদৌলত ইউনিয়ন পরিষদেন চেয়ারম্যান শরিফুল ইসলাম রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকার।
এসময় তাজুল ইসলাম এমপি বলেন, সবাই অদৃশ্য এক শত্রুর সঙ্গে যুদ্ধ করছে। কোন অস্ত্র দিয়ে একে মোকাবিলা করা সম্ভব নয়। একমাত্র অস্ত্র নিজেদের সতর্কতা ও সচেতনতা।
এই শত্রুর মোকাবিলা করতে হলে সবাইকে ঘরে থাকতে হবে। ঘরে থাকা অসহায় মানুষের খাদ্য নিশ্চয়তা দিতে হবে। সেজন্য প্রধনামন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, বাঞ্ছারামপুরের কেউ অভুক্ত থাকবে না।
