অযথা ঘোরাঘুরি, অর্ধশত যুবককে রোদে বসে থাকার সাজা
ছবি: সমকাল
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ০৬:১৮ | আপডেট: ১৯ এপ্রিল ২০২০ | ০৬:৫৯
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। এই ভাইরাসের কবল থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে বারবার ঘরে থাকার জন্য প্রচারণা ও অনুরোধ জানানো হলেও কিছু মানুষ অহেতুক ঘোরাঘুরি করছেন বাইরে। এমতাবস্থায় অবরুদ্ধ অবস্থায় কারণ ছাড়া বাড়ি থেকে বের হওয়ায় ব্যতিক্রমী শাস্তি পেয়েছেন বগুড়ার অর্ধশত যুবক।
আইনশৃঙ্খলা বাহিনী তাদের রোদের মধ্যে বসিয়ে রাখে; পরে শহরে না আসার প্রতিশ্রুতি নিয়ে ছেড়ে দেয়।
রোববার বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় চেকপোস্ট বসিয়ে ওইসব যুবকদের রোদের মধ্যে বসিয়ে শাস্তি দেওয়া হয়। পরে শহরে না আসার প্রতিশ্রুতি নিয়ে তাদের ছেড়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান সমকালকে জানান, ওই যুবকরা শহরের সাতমাথায় কোন কারণ ছাড়াই অযথা ঘোরাঘুরি করছিল। এদের মধ্যে অনেকেই জটলা ধরে খোশ গল্প করছিল। তাদেরকে বাড়িতে যাওয়ার জন্য একাধিকবার আহ্বান জানানো হলেও তারা বিষয়টি ভ্রক্ষেপ করেনি। পরে এদের সর্তক করে দেওয়ার জন্য দুপুর ২টার দিকে শহরের সাতমাথায় বীরশ্রেষ্ট স্কয়ারে তাদের আধাঘন্টা ধরে বসে রাখার পর ছেড়ে দেওয়া হয়।
