হটলাইনে ফোন করলেই রোগীর বাড়ি যাচ্ছেন ডাক্তার
প্রতীকী ছবি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ০৬:৪৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সর্দি, কাশি, জ্বরসহ সাধারণ রোগের চিকিৎসায় সিরাজগঞ্জে আরও একটি চিকিৎসা সেবার ‘হটলাইন’ চালু হয়েছে। হটলাইনের চারটি নম্বরে ফোন করলেই রোগীর বাড়িতে পৌঁছে যাবেন ডাক্তার। রেববার থেকে সদর উপজেলার ছোনগাছা, বাগবাটি, বহুলী, রতনকান্দি ও মেছড়ায় এ সেবা চালু করা হয়।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও তার ছেলে সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়ের অর্থায়নে ও নির্দেশনায় এ সেবা কার্যক্রমে পাঁচজন কমিউনিটি মেডিকেল অফিসার ও চারজন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। প্রাথমিক চিকিৎসা সেবায় বিনামূল্যে ঔষধও দেওয়া হচ্ছে। আর জররি রোগীদের ক্ষেত্রে জেলা হাসপাতালেও পৌঁছে দেওয়া হচ্ছে।
ছোনগাছা ইউপি চেয়ারম্যান সহিদুল আলম জানান, করোনা পরিস্থিতিতে রোগীরা হাসপাতালে যেতে ভয় পান। পরিস্থিতি বিবেচনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও তার ছেলের সহায়তার ৪টি হটলাইনের মাধ্যমে সাধারণ মানুষ ঘরে বসেই স্বাস্থ্যসেবা পাবেন। ফোন করলে এমবিবিএস চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রোগীর বাড়িতে গিয়ে ওষুধ ও ব্যবস্থাপত্র দিবেন। জেলা সদর হাসপাতালে ভর্তির প্রয়োজন হলে, তাও করা হবে।
জরুরি হটলাইন নম্বরগুলো হলো- ০১৭১০-৫৭৫৪০১, ০১৭১০-৩৬৮৫০৩,০১৭১০-৭৬২৭৫৬, ০১৭১৪-২৯৯৬৪৩।
