ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

কালিয়ায় টিসিবির তেল ও চিনিসহ আটক ৫

কালিয়ায় টিসিবির তেল ও চিনিসহ আটক ৫
×

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ০৬:৪৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

নড়াইলের কালিয়া উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে কালোবাজারে বিক্রি হওয়া টিসিবির তেল ও চিনিসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। 

রোববার সকালে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ওইদিন সকালে কালিয়া থানা পুলিশের একটি দল পর্যায়ক্রমে অভিযান চালিয়ে উপজেলার সাতবাড়িয়া বাজারের রুবেল ফরাজির দোকান থেকে ৮০ লিটার সয়াবিন তেল, পাটেশ্বরী বাজারের আকরামুল শেখের দোকান থেকে ৭ লিটার সয়াবিন তেল উদ্ধার করাসহ তাদের আটক করে। 

তেল উদ্ধারের ঘটনায় কালিয়া থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে সাতবাড়িয়া গ্রামের অলিয়ার ফরাজির ছেলে রুবেল ফরাজি (২০), পাটেশ্বরী গ্রামের নজির শেখের ছেলে আকরামুল শেখের (২৩) বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। 

এছাড়া পুলিশ ওইদিন সকালে জামরিলডাঙ্গা বাজারের তৌহিদ ইসলামের দোকানে অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের ১ বস্তা চিনিসহ তৌহিদ ইসলামকে আটক করে। 

চিনি উদ্ধারের ঘটনায় ওই থানার এসআই আইউব আলী বাদী হয়ে জামরিলডাঙ্গা গ্রামের মোশারেফ শেখের ছেলে তৌহিদ ইসলাম (২৮) ও পেড়লী গ্রামের ধীরেন্দ্রনাথ সাহার ছেলে নিখিল সাহা (৬৫) ও সুভাষ সাহার (৪৮) বিরুদ্ধে কালিয়া থানায় আরেকটি মামলা করেছেন। 

কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, টিসিবির পণ্য কালোবাজারে বেচাকেনার অভিযোগে আটদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে এবং তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। 


আরও পড়ুন

×