বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডউন
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ০৬:৫৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
কুমিল্লার বুড়িচংয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার গাড়ি চালকসহ নতুন করে দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন।
এমন পরিস্থিতিতে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লাকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া হাসপাতালে কর্মরত সকল ডাক্তার, নার্স ও কর্মচারীদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
রোববার দুপুরে বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু জানান, তিন দিন আগে তার গাড়ি চালকসহ ৫ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিলো। রোববার গাড়ি চালক ও উপজেলার গোবিন্দপুর গ্রামের ১০ বছরের এক শিশুর রিপোর্ট পজেটিভ আসে।
তিনি জানান, গাড়ি চালকের করোনা সক্রমণ থাকার কারণে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আক্রান্ত শিশুটির বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। তবে হাসপাতালের জরুরি বিভাগ চালু থাকবে। সোমবার হাসপাতালের সকল ডাক্তার, নার্স ও সকল কর্মচারীর নমুনা ঢাকায় পাঠানো হবে।
এই কর্মকর্তা জানান, এ পর্যন্ত এই উপজেলার ৬৮ জনের নমুনা সংগ্রহ করার পর পরীক্ষায় পজিটিভ এসেছে চারজন শিশু, দুইজন নারী, একজন পুরুষের।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান জানান, নতুন করোনা আক্রান্ত শিশুটির পরিবার ঢাকা থেকে এসেছে। শিশুটির বাড়িসহ আশেপাশের এলাকা লকডাউন করা হয়েছে। স্বস্থ্য কমপ্লেক্সের গাড়ি চালক আক্রান্ত হওয়ার ফলে আপাতত হাসপাতাল লকডাউন করা হয়েছে। তবে জরুরি বিভাগ খোলা রাখা হবে।
