কিশোরগঞ্জে করোনায় আক্রান্ত ৭৬
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ০৭:০২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
কিশোরগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) পজেটিভ ধরা পড়েছে। এর আগে শুক্রবার পর্যন্ত জেলায় ১১ চিকিৎসকসহ মোট ৫২ জনের করোনা শনাক্ত হয়েছিল। ফলে এ নিয়ে কিশোরগঞ্জ জেলায় মোট ৭৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
মোট শনাক্ত হওয়া ৭৬ জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তিনি করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়া গ্রামের সেলিম মিয়া। গত ৬ এপ্রিল মারা যাওয়া ওই ব্যক্তি ছিলেন জেলার প্রথম করোনা আক্রান্ত। মারা যাওয়া ওই ব্যক্তি গত ৯ এপ্রিল জেলায় প্রথম করোনা শনাক্ত হওয়ার পর জেলায় করোনার বিস্তার শুরু হয়। মাত্র নয়দিনের ব্যবধানে রোববার দুপুর পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জনে।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, কিশোরগঞ্জ জেলা থেকে শুক্রবার ৯৩ জনের নমুনা পরীক্ষার জন্য মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) এ পাঠানো হয়েছিল। তাদের মধ্যে ২৪ জনের কোভিড-১৯ পজেটিভ এসেছে। তাদের মধ্যে ২০ জন পুরুষ ও চারজন নারী।
তিনি আরো জানান, শুক্রবার পর্যন্ত মোট ৩৭৪ জনের কোভিড-১৯ নমুনা পাঠানো হয়েছিল। তাদের মধ্যে মোট ৭৬ জনের করোনা পজেটিভ এসেছে।
