ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

টুঙ্গিপাড়ায় করোনার উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

টুঙ্গিপাড়ায় করোনার উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
×

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ০৭:১৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

গোপালগঞ্জে জ্বর,সর্দি, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্টে সায়মা আক্তার (৮) নামে এক শিশু মারা গেছে।

রোববার সকালে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা উত্তরপাড়া গ্রামের নিজ বাড়িতে শিশুটি মারা যায়। 

সায়মা ওই গ্রামের নূর ইসলাম শেখের মেয়ে। প্রশাসন বাড়িটি লকডাউন করে পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে। 

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসীম উদ্দীন ওই শিশুটির নমুনা সংগ্রহ করেছেন। 

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসীম উদ্দীন জানান, ওই শিশুর বাবা নূর ইসলাম ঢাকার একটি মসজিদে ইমামতি করেন। ছয়দিন আগে তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছেন। তিনি করোনার বাহক হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। 

জসীম উদ্দীন জানান, আমরা শিশুটির নমুনা সংগ্রহ করে গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসে পাঠিয়েছি। এছাড়া উপজেলা প্রশাসন ওই বাড়িটি লগডাউন করেছে। পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নমুনা পরীক্ষার  রিপোর্ট আসার আগ পর্যন্ত তারা যাতে বাড়ির বাইরে যাতায়াত না করে সে জন্য প্রতিবেশীদের সতর্ক করা হয়েছে। 


আরও পড়ুন

×