ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ০৭:৩৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনায় আক্রান্তের উপসর্গ নিয়ে চট্টগ্রামের ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) আইসোলেশনে থাকা একজনের মৃত্যু হয়েছে।

রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন বিআইটিআইডির পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসান চৌধুরী।

মারা যাওয়া ওই ব্যক্তি চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার মুরগির ফার্ম গেট এলাকার বাসিন্দা ছিলেন।

অধ্যাপক ডা. আবুল হাসান চৌধুরী জানান, ৫৫ বছর বয়সী মারা যাওয়া ওই ব্যক্তি শনিবার বিকেলে হাসপাতালে ভর্তি হন। আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। তিনি সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

তিনি জানান, হাসপাতালে ভর্তির পর তার নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার পর তিনি করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়া যাবে। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়া
রোগীর সংখ্যা ৩৫ জন। আক্রান্ত হয়ে এপর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচজনের।

আরও পড়ুন

×