ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনায় আক্রান্ত

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনায় আক্রান্ত
×

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ০৭:৩৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। 

এ ঘটনার পর রোববার ওই স্বাস্থ্য কমপ্লেক্সের আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে থাকা ছয় চিকিৎসককে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। 

এছাড়া স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি সভায় উপস্থিত থাকা ইউএনও, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

করোনা আক্রান্ত চিকিৎসককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৯১ জনের নমুনা সংগ্রহ করা হয়। তাদের মধ্যে তিনজন করোনায় আক্রান্ত। এদের মধ্যে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই চিকিৎসক রয়েছেন। তার করোনা পজেটিভ ধরা পড়েছে। 

আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান কবির রণি জানান, আমিসহ মোট ছয় চিকিৎসক করোনায় আক্রান্ত ওই চিকিৎসকের সংস্পর্শে ছিলাম। তাই, আমরা ছয়জন হোম কোয়ারেন্টাইনে রয়েছি। 

মিঠাপুকুর উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল হাকিম জানান, সম্প্রতি করোনাভাইরাস নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বেগম রোকেয়া অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে আক্রান্ত ওই চিকিৎসক উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ২০ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকা আরও মানুষজনের নমুনা সংগ্রহ করা হবে।



আরও পড়ুন

×