ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

মঠবাড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

মঠবাড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু
×

প্রতীকী ছবি

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ০৯:১৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক ব্যক্তি মারা গেছেন। রোববার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোটশৌলা গ্রামে।

পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসানাত ইউসুফ জাকি রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন বলেন, জাহাঙ্গীর সিকদার নামের ওই ব্যক্তি জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়া নিয়ে শনিবার বিকেলে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফারর্ড করা হয়। সেখানে করোনা আইসোলেশন ইউনিটে থাকা অবস্থায় রোববার তার মৃত্যু হয়। ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

মৃত ব্যক্তির পারিবারের লোকজন জানান, তিনি বেশ কিছুদিন ধরে বাড়িতে অসুস্থ ছিলেন। অসুস্থ অবস্থায় শনিবার তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থা আরো গুরুত্বর হলে চিকিৎসক তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরণ করা হয়।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক মো. জাহিদ হাসান জানান, মরদহে উদ্ধারের পরে মৃত ব্যক্তির জানাজা শেষে লাশ দাফন করা হয়েছে এবং তার বসবাসের বাড়িটি লকডাউন করা হয়েছে।

আরও পড়ুন

×