ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

কুলাউড়ায় কর্মহীন মানুষের জন্য বিনামূল্যে সব‌জি বাজা‌র

কুলাউড়ায় কর্মহীন মানুষের জন্য বিনামূল্যে সব‌জি বাজা‌র
×

ছবি: সমকাল

‌কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ০৯:৩৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কুলাউড়ায় করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন মানু‌ষের জন্য বিনামূল্যে সব‌জি বাজা‌র দিয়েছেন উপজেলার বরমচাল উচ্চ বিদ্যালয় ও ক‌লে‌জের এসএস‌সি ২০০৩ ব্যা‌চের শিক্ষার্থীরা। দেশ ও প্রবা‌সে অবস্থানরত ২০০৩ ব্যা‌চের শিক্ষার্থীদের সহ‌যো‌গিতায় এ বাজার দেওয়া হয়েছে। প্রায় ৯২৩ জন দুঃস্থ ও নিম্নআ‌য়ের কর্মহীন হয়ে পড়া মানুষ এ বাজার থেকে সব‌জি সংগ্রহ ক‌রেছে।

শ‌নিবার দুপুরে বরমচাল উচ্চ বিদ্যালয় ও ক‌লে‌জ মা‌ঠে দেওয়া এ বাজারে সামা‌জিক দূরত্ব বজায় রে‌খে বিনামূল্যে সব‌জি বণ্টন করা হয়। এর আগে প্রায় আড়াইশ' প‌রিবা‌রের ম‌ধ্যে ৫ কে‌জি চাল, ২ কে‌জি আলু, ১ লিটার তেল, ১ কে‌জি মসুর ডাল, ২ কে‌জি পেঁয়াজ, ১ কে‌জি লবন, ১ পিস সাবানসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

এই আ‌য়োজ‌নে সহ‌যোগিতা করেন- এসএস‌সি ২০০৩ ব্যা‌চের শিক্ষার্থী আহসান রাব্বী মিরাজ, এনামুল আলম, সাইদুল হাসান সিপন, ইউপি সদস্য আশরাফুল ইসলাম রা‌জিব, প্রবাসী অদুদ মিয়া সুমন, নাজমুল ইসলাম, মুনিমুর রহমান বাবর, তায়েফ খান, মাহফুজুর রহমান ইকবাল, করিম আহমদ, ব্যবসায়ী হাসান আহমদ লিটন, সিএইচসিপি শেখ ইব্রাহীম আলী, প্রবাসী ফখরুল ইসলাম, হেলাল আহমদ, শামীম আহমদ, ব্যবসায়ী হাসান আহমদ লিটন প্রমুখ।


আরও পড়ুন

×