হাওর অঞ্চলে ধান কাটার লোক পাঠাচ্ছে সিএমপি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ১১:০৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
বন্যার আশঙ্কায় দেশের হাওর অঞ্চলে ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। তাদের বড় ক্ষতির হাত থেকে রক্ষা করতে দেড় হাজার লোক সেখানে পাঠানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
রোববার নগরের বাকলিয়া থানা এলাকার একটি কমিউনিটি সেন্টারে ধান কাটতে যেতে ইচ্ছুকদের জড়ো করা হয়। সেখান থেকে বিকেলে পাঁচটি বাস কিশোরগঞ্জের হাওর অঞ্চলের উদ্দেশে ছেড়ে যায়।
প্রথমদিন সামাজিক দূরত্ব বজায় রেখে ১০০ লোক পাঠানো হয়েছে। এ সময় নগর পুলিশের উপকমিশনার এস এম মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার শাহ মোহাম্মদ আবদুর রউফ সমকালকে বলেন, করোনার কারণে দেশের হাওর অঞ্চলে ধান কাটার লোক যেতে পারছেন না। এরইমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। ফলে ধান কাটা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এজন্য সিএমপির পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও যারা ধান কাটার জন্য যেতে ইচ্ছুক তারা যেন যোগাযোগ করে।
