ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

বিক্ষুব্ধ লোকজনের হামলায় চেয়ারম্যান আহত, পুলিশের ফাঁকা গুলি

বিক্ষুব্ধ লোকজনের হামলায় চেয়ারম্যান আহত, পুলিশের ফাঁকা গুলি
×

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০ | ১১:১২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী জাকির হোসেন ও তার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে এলাকার বিক্ষুব্ধ জনতা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে বারাকপুর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে চেয়ারম্যান মাথা ফেটে রক্তাক্ত হয়েছেন।

গাজী জাকির হোসেন বলেন, 'উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা কমিটির সভায় যাওয়ার জন্য সকালে ১০-১২ জন পুলিশ আমাকে প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়ার জন্য আসে। বাজারের কাছাকাছি পৌঁছানোর আগেই ব্যবসায়ীরা আমার ওপর হামলা চালায়। আমি ও আমার বেশ কয়েকজন সমর্থক আহত হন। পরিস্থিতি সামলাতে পুলিশ ফাঁকা গুলি ছুড়েছে।'

বারাকপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আনছার আলী বলেন, 'গত শুক্রবার চেয়ারম্যান ও তার সমর্থকরা ব্যবসায়ীদের ওপর হামলা চালিয়েছিল। তারা আজ (রোববার) চেয়ারম্যানের সর্মথকদের একত্রে দেখে ভেবেছে আবার হামলা চালাতে পারে। এই ভেবে তারা হামলা চালিয়েছে।'

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) জি এম আবুল কালাম আজাদ বলেন, গত শুক্রবারের ঘটনায় কোনো পক্ষ এখনও থানায় মামলা করেনি। রোববারের হামলার সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছে। বর্তমানে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত শুক্রবার বেলা সাড়ে ১১টায় বারাকপুর বাজারে দোকান খোলা রাখায় ব্যবসায়ীদের ওপর হামলা চালিয়েছিলেন গাজী জাকির হোসেন ও তার সমর্থকরা। তখন নয়জন ব্যবসায়ী আহত হয়েছিলেন।

আরও পড়ুন

×