ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে আরও ৪ জনের করোনা শনাক্ত

লক্ষ্মীপুরে আরও ৪ জনের করোনা শনাক্ত
×

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০ | ০১:০৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

লক্ষ্মীপুরে নতুন করে আরও ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সবাই সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে।
জেলা সিভিল সার্জন অফিস এবং স্থানীয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ বিষয়টি নিশ্চিত করেছেন।
লক্ষ্মীপুরে করোনা আক্রান্তদের মধ্যে সদরে ৭ জন,রামগঞ্জে ১৪ জন, কমলনগরে ৩ জন ও রামগতিতে ১ জন রয়েছেন।
জেলা প্রশাসণ ও জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন আক্রান্তদের বাড়ি সদর উপজেলার লাহার কান্দি ও সমসেরাবাদে হওয়ায়  সেখানে ২ টি এবং রামগঞ্জের ১ টি বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নতুন আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহের কাজ চলছে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ৮৫ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ১ হাজার ৯৬২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড় আইসোলেশনে রয়েছেন দুই জন।

আরও পড়ুন

×