প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৪
গ্রেফতার চারজন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২০ | ০২:২৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার দিবাগত রাত দেড়টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার কাঠিয়ারপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
এসময় গ্রেফতারকৃতদের হেফাজতে থাকা ধর্ষণের পর ৬ মাস ধরে ব্ল্যাকমেইলে ব্যবহৃত পেনড্রাইভ ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- গোমস্তাপুর উপজেলার কাঠিয়ারপাড়া এলাকার মো. কামরুল ইসলামের ছেলে মো. নিশান আলী (২২), মো. তরিকুল ইসলামের ছেলে মো. জহুরুল ইসলাম জনি (২১), মো. দুরূল ইসলামের ছেলে মোহা. শামীম রেজা (২২) এবং সেন্টুর ছেলে মো. হিমেল (২৩)।
সোমবার বেলা ১১টার দিকে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি এক কিশোরীকে দলবেধে ধর্ষণ ও পরবর্তীতে ব্ল্যাকমেইল করার অভিযোগে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল রোববার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাঠিয়ারপাড়া এলাকায় গ্রেফতারকৃতদের বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।
র্যাব জানায়, দীর্ঘ প্রায় ৬ মাস ধরে কিশোরীটিকে ব্ল্যাকমেইল করে আসছিল অভিযুক্তরা। পরে ভুক্তভোগী পরিবারটির পক্ষ থেকে রোববার অভিযোগ পাওয়ার পর তাদের গ্রেফতার করা হয়।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অপরাধের কথা স্বীকার করায় এ ঘটনায় গোমস্তাপুর থানায় র্যাবের পক্ষ থেকে মামলা করা হয়।
