ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

লোকালয়ে সুন্দরবনের হরিণ

লোকালয়ে সুন্দরবনের হরিণ
×

কয়রা (খুলনা) সংবাদদাতা

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০ | ১০:৪৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী গ্রাম থেকে সুন্দরবনের একটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে গ্রামের একটি ঝোপের মধ্যে একে দেখতে পায় গ্রামবাসী। পরে বন বিভাগে খবর দিলে তারা এসে হরিণটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করে।

দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শামসুর রহমান জানান, রাতে জোয়ারের সময় শাকবাড়িয়া নদী পার হয়ে হরিণটি গ্রামে ঢুকে পড়ে। হয়তো কোনো বন্যপ্রাণীর তাড়া খেয়ে এটি লোকালয়ে চলে আসে। হরিণটি সুস্থভাবে উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

সুন্দরবনের স্থানীয় কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা আবদুস সালাম বলেন, গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে হরিণটি উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এটি সুস্থ আছে। পরে হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

আরও পড়ুন

×