ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

জানাজায় জনস্রোত: ভৈরবের সৈয়দ নজরুল সেতু দিয়ে যান চলাচল বন্ধ

জানাজায় জনস্রোত: ভৈরবের সৈয়দ নজরুল সেতু দিয়ে যান চলাচল বন্ধ
×

ফাইল ছবি

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০ | ১১:০৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় ব্যাপক জনসমাগমের পরিপ্রেক্ষিতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবে মেঘনা নদীর ওপর শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ এ তথ্য জানান। এর ফলে জরুরি পণ্যবাহী যান ছাড়া কোনো গাড়ি সেতুটি দিয়ে চলাচল করতে পারছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রোববার ভোর থেকে ভৈরব থানা পুলিশ এ ব্যবস্থা নিয়েছে।

সড়ক সেতুর ভৈরব ও আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় আলাদাভাবে পুলিশের বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। এ ছাড়া ঢাকা-সিলেট ও ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কপথেও একইভাবে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ভৈরবের ব্রহ্মপুত্র নদে অবস্থিত সেতু এবং কিশোরগঞ্জ সড়কের কাছেও পুলিশের বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে।

ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, শনিবার অনুষ্ঠিত জানাজায় ভৈরবের দিক থেকে কোনো মানুষ অংশ নেয়নি। আগে থেকেই মেঘনা সেতুর টোলপ্লাজায় কড়াকড়ি ছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রোববার থেকে আরও কঠোর করা হয়েছে।

আরও পড়ুন

×