কোটালীপাড়ায় করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২০ | ২২:১৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নাদিম মোল্লা (২২) নামে এক যুবক করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। সোমবার রাত ৩টার দিকে মারা যান তিনি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বলেন, মৃত্যু ব্যক্তির নমুনা সংগ্রহ করে বাড়িটি লকডাউন করা হয়েছে।
বান্ধাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মহব্বত আলী গোলদার বলেন, শুনেছি নাদিম মোল্লা কয়েক দিন আগে ঢাকা থেকে বাড়িতে এসেছিল। সোমবার রাত ৩টার দিকে তার প্রচুর শ্বাসকষ্ট শুরু হয়। এ সময় পরিবারের লোকজন নাদিমকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন
