ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

খুলনায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

খুলনায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
×

ফাইল ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০০:১৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

খুলনায় করোনার উপসর্গ নিয়ে নুরুজ্জামান খান (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ৫ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন

মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে তিনি মারা যান।

নিহত নুরুজ্জামান রূপসা উপজেলার রাজাপুর গ্রামের গোলাম খানের ছেলে। তিনি মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান জানান, সকালে নুরুজ্জামান খান নামে একজনকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। তিনি হাসপাতালে আসার আগেই মারা গেছেন। যেহেতু তার মধ্যে করোনার উপসর্গ ছিল সে কারণে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা পরীক্ষা করা হবে।


আরও পড়ুন

×