সিলেটে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু
ফাইল ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২০ | ১০:০৬
সিলেটে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের (২৭) মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৭টার দিকে নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়। এদিন সকালেই করোনার উপসর্গ থাকায় তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নগরীতে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য এই হাসপাতাল নির্ধারিত রয়েছে।
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, মৃত যুবকের মধ্যে করোনার লক্ষণ ও উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। বুধবার সকালে পরীক্ষার জন্য ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পাঠানো হবে। এদিকে লাশ পরিবারের কাছে দিলেও সংক্রমণ বিধি মোতাবেক দাফন করা হবে বলে জানান তিনি।
- বিষয় :
- সিলেট
- করোনার উপসর্গ